Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক বেনজিন খান লাঞ্ছিতের ঘটনায় আইনজীবী খোকন ও তার ছেলে বহিষ্কার

এখন সময়: সোমবার, ৩০ মার্চ , ২০২৬, ১০:৫২:১২ এম

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক বেনজিন খানকে আদালত চত্বরে লাঞ্ছিত করার ঘটনায় আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পীকে সাময়িক বহিষ্কার করেছে আইনজীবী সমিতি। রোববার সমিতির নির্বাহী কমিটির সভায় কারণ দর্শানোর নোটিসের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর।
অপরদিকে সভায় সাংবাদিক বেনজিন খানের বিরুদ্ধে সমিতিতে করা অ্যাডভোকেট তপুর লিখিত অভিযোগ আমলে না নিয়ে খারিজ করা হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক জানান, গত ২৪ মার্চ সাংবাদিক বেনজিন খান সমিতিতে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, আদালত চত্বরে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে বাপ্পী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ অভিযোগের ভিত্তিতে ২৫ মার্চ তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে লিখিত জবাব চাওয়ায় হয়েছিল। এরই মধ্যে তারা লিখিত জবাব সমিতিতে জমা দিয়েছিলেন। রোববার নির্বাহী কমিটির সভায় দুই আইনজীবীর লিখিত জবাবের উপর পর্যালোচনা শেষে জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের সাময়িক বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে । একই সাথে তাদের কেন সমিতিতে থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না সে মর্মেও জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার একটি মামলায় হাজিরা দিতে বেনজিন খান জজ আদালতে যান। সেখানে পূর্ব পরিচিত আইনজীবী আব্দুল লতিফ খোকনের সঙ্গে সৌজন্যমূলক হ্যান্ডশেক করে তিনি বলেন, ‘একদিন তো আমাদের সবাইকে কবরে যেতে হবে।’ এই কথায় ক্ষিপ্ত হয়ে ওই আইনজীবী ও তার ছেলে সাংবাদিকের ওপর চড়াও হন এবং তাকে জনসম্মুখে লাঞ্ছিত ও হুমকি প্রদান করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)