নিজস্ব প্রতিবেদক : অস্ত্র, মাদক ও চুরিসহ ১১ মামলার আসামি রিপন হোসেন নামে সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। শনিবার দুপুরে শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রিপন হোসেন সাতক্ষীরার দেবহাটা থানার নোড়ারচক গ্রামের আবুল হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে- রিপন হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা ও ফরিদপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি ও মারামারিসহ ১১টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘ দিন ধরে রিপন এলাকা ছেড়ে যশোরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।