Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে মারামারি মামলার আসামি মোস্তাক গ্রেফতার

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১১:১৬:৩২ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের মোড়ল পাড়ায় মারামারি মামলার
২ নম্বর আসামি মোস্তাক মোড়ল (৫০) গ্রেফতার হয়েছে। চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন গত শনিবার সন্ধ্যায় চিংড়া বাজার থেকে তাকে গ্রেফতার করেন। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মোস্তাক চিংড়া গ্রামের জব্বার মোড়লের ছেলে ।
গত ৭ মার্চ কেশবপুর উপজেলার চিংড়া মোড়ল পাড়ায় মারামারির ভিডিও ও সংবাদ তাৎক্ষণিক বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে পত্রিকায় প্রকাশিত হয়ে দেশ- বিদেশে ছড়িয়ে পড়ে।
আটক মোস্তাক মোড়লসহ ১২ জনকে আসামী করে একই গ্রামের মোঃ ইয়াসিন আলী মোড়ল বাদী হয়ে কেশবপুর থানায় মামলা দায়ের করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)