কেশবপুর প্রতিনিধি : কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীর মা মোছাম্মদ রহিমা বেগমের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে তাঁর নিজ বাড়িতে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহ........রাজেউন)। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছে। এমপি নিজেই তাঁর মমতাময়ী মাতার জানাজা নামাজের ইমামতি করেন।
কেশবপুর আসনের সাংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীর জন্মভূমি উপজেলার সুফলাকাটী ইউনিয়নের কায়েমখোলা গ্রামে। তাঁর মাতা মোছাম্মাদ রহিমা বেগম এমপির অন্যান্য ভাইয়ের সাথে গ্রামের বাড়িতে বসবাস করতেন। তার বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত শুক্রবার এমপি অধ্যাপক মুক্তার আলী গ্রামে তার মাকে দেখতে গিয়ে সারাদিন মায়ের শয্যাপাশে অবস্থান করেছিলেন। গত শনিবার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। এমপি মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী অধ্যাপক তবিবুর রহমান, পৌর জামায়াতের আমীর অধ্যাপক জাকির হোসেন, কেশবপুর জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি অ্যাড. ওজিয়ার রহমান, পাঁজিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, দৈনিক স্পন্দন পত্রিকার সাংবাদিক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা। বিবৃতিতে তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।