Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে শিশু ধর্ষণের ৪ মাস পরও গ্রেফতার হয়নি সোহাগ, বিক্ষোভ

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১১:৪০:১৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে গত বছরের ৪ ডিসেম্বরে ৯ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহাগ ৪ মাস পরও গ্রেফতার হয়নি। ধর্ষক সোহাগ গ্রেফতার না হওয়ার কারণে এবং তার ফাঁসির দাবিতে আল্টিমেটাম দিয়ে প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী শিশুর পিতার নেতৃত্বে কচুয়া ইউনিয়নের রায়মানিক সরদারপাড়া গ্রামের এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।
রোববার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভকারী মানববন্ধনে অংশনেন। শিশুর পিতা অভিযোগ করেন- সোহাগ খাবারের লোভ দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করে।
মানববন্ধনে বক্তারা জানান- ধর্ষণের ঘটনার চার মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত সোহাগকে এখনও গ্রেফতার করতে পারেনি প্রশাসন। তারা অভিযোগ করেন- সোহাগের লোকজন শিশুর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। পরিবারটি ইতোমধ্যে হুমকি সংক্রান্ত বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে বিক্ষোভকারীরা জানান।
বক্তারা আরও বলেন- পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও অভিযুক্ত সোহাগ এ ধরনের জঘন্য অপরাধ ঘটিয়েছে। ঘটনার পর থেকে সোহাগ পলাতক থাকলেও স্থানীয় লোকজনের সহায়তায় সে বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়ে ঘোরাফেরা করছে বলে অভিযোগ ওঠে।
প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বিক্ষোভকারীরা বলেন-‘দ্রুত অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত না করা হলে আমরা কঠোর আন্দোলনে বাধ্য হবো।’
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করে। মিছিলটি যশোর শহরের চৌরাস্তা, কোতয়ালী থানার পাশ, চিত্রার মোড়, দড়াটানা হয়ে কালেক্টরেট ভবনের সামনে দিয়ে ঘুরে আবার প্রেসক্লাবের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন লামিয়ার বাবা এবং এলাকাবাসীর মধ্যে গোলাম কাদের, মোহাম্মদ মনিরুল ইসলাম, মফিজুর রহমান, মোহাম্মদ আলী প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)