Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চেতনানাশক স্প্রে করে কেশবপুরে কলেজ শিক্ষকের বাড়িতে চুরি

এখন সময়: বুধবার, ১ এপ্রিল , ২০২৬, ১২:৫০:০৬ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুল জলিলের বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বড়েঙ্গা গ্রামে ওই চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অজ্ঞাত চোরেরা গভির রাতে চেতনানাশক স্প্রে করে প্রভাষক আব্দুল জলিলের ছেলে তানভীর সিদ্দীকি রাব্বির ঘরের জানালার গ্রীল কেটে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকর, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।
তানভীর সিদ্দীকি রাব্বি জানান, অজ্ঞাত চোরেরা চেতনানাশক স্প্রে করে সকলকে অজ্ঞান করে ঘরের জানালার গ্রীল কেটে নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী বলেন- থানায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)