Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভ্রুণ হত্যার অভিযোগে স্বামী-সতিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা

এখন সময়: মঙ্গলবার, ৩১ মার্চ , ২০২৬, ১১:৩৮:৩৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যৌতুকের জন্য মারপিট ও ভ্রুণ হত্যার অভিযোগে স্বামী-সতিনসহ তিনজনের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। সোমবার যশোর সদরের ফরিদপুর গ্রামের নওয়াব আলীর মেয়ে শারমিন আফরোজ বাদী হয়ে এ মামলা করেছেন।
আসামিরা হলো- শহরতলীর খোলাডাঙ্গা ধর্মতলা এলাকার ইমতিয়াজ খান মুন্না ও তার ৬ষ্ঠ স্ত্রী সামিয়া সুলতানা রোকসানা ও সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া গ্রামের মৃত বিলায়েত খানের ছেলে ইমরান খান।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি ইমতিয়াজ খান মুন্না ভালোবেসে শারমিন আফরোজাকে চলতি বছরের ১২ মার্চ বিয়ে করে। বিয়ের পর শারমিন বুঝতে পারে তার স্বামী মুন্না এর আগে একাধিক বিয়ে করেছে। কিছুদিন যেতে না যেতে মুন্না তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে। গত ১৩ মার্চ মুন্না যৌতুকের ৫ লাখ টাকা দাবি করে তার স্ত্রীর কাছে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় মুন্না তার স্ত্রী শারমিনকে বেদম মারপিট করে গুরুতর জখম করে। একপর্যায়ে অন্তঃসত্ত্বা শারমিনের রক্তক্ষরণ হয়ে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি থানায় এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)