Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒পাম্প থেকে জোর করে তেল নেয়ার অভিযোগ

যশোর যুবদলের দুই নেতাকে বহিষ্কারের পর প্রত্যাহার

এখন সময়: মঙ্গলবার, ৩১ মার্চ , ২০২৬, ১১:৩৯:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক : পাম্প থেকে জোর করে তেল নেয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করার একদিন পর সেই আদেশ প্রত্যাহার করে নিয়েছে যশোর জেলা যুবদল। মঙ্গলবার (৩১ মার্চ) যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা সাক্ষরিত এক বিবৃতিতে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেছেন, সদর উপজেলা চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদারকে গত ৩০ মার্চ সংগঠনবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অপরাধে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারটি সঠিক প্রক্রিয়ায় সম্পাদন হয়নি। এই কারণে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এই বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর রহমান তুহিনকে আগামী তিন দিনের মধ্যে সঠিক তদন্ত করে প্রকৃত ও বিষয়টি জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের কাছে লিখিতভাবে উপস্থাপন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে তারা ( এই দুই নেতা) যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশনে গিয়ে প্রভাব খাটিয়ে জোরপূর্বক জ্বালানি তেল নিয়ে যান। পরে সেই তেল বেশি দামে খোলাবাজারে বিক্রি করেছেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হলে ২৯ মার্চ দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থলে যান। সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পেয়ে তিনি সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) তাদের বহিষ্কার করা হয়েছিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)