শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্রে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান থেকে ২৯ লাখ টাকার বিপুল-পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে টাস্কফোর্সের একটি দল।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুর রহমান জানান, সোমবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম ও শার্শা থানার এসআই পায়েল কুন্ডর উপস্থিতিতে আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্সের অভিযানে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিহনের (কুরিয়ার) একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩ নম্বর) তল্লাশী করে ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১৪৮০ পিস পার্ক চকলেট, ১২৩০ পিস কিটক্যাট, ১৩৮ পিস ক্যাডবেরি, ৫৭১০ পিস চুপা চুপস, ১৬৮ পিস ডেইরি মিল্ক চকলেট, ১২৬৭ পিস (১০০ এমএল) পন্ডস ফেসওয়াশ, ১৪২২ পিস (৫০ এমএল) পন্ডস ফেসওয়াশ, ১০ পিস সিসা তেল, ৫০ পিস গার্নিয়ার ফেসওয়াশ (ফিমেল), ১২২৫ পিস মোস্তাক ফেসওয়াশ, ৯০ পিস ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ, ৭৪৫ পিস গার্নিয়ার ফেসওয়াশ (ম্যান), ১৮০ পিস পন্ডস সুপার লাইট জেল, ২১০ পিস ফিয়ামা শাওয়ার জেল, ৫০ পিস গ্লো অ্যান্ড লাভলী ক্রিম, ৩০ পিস ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েভ কন্ডিশনার, ১০ পিস ও ৭ পিস (দুটি ভিন্ন মাপের) হারবাল লাইফ নিউট্রিশন প্রোটিন পাউডার এবং ৩১০ পিস দুলহান (৭৫ এমএল)। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ২৮ লাখ ২৩ হাজার ৯০০ টাকা।
টাস্কফোর্সের পরিচালক শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় অবৈধ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়েছে। যার কোন বৈধ কাগজপত্র তারা দেখাতে পারিনি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে । এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।