Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরা থেকে ওয়ান শ্যুটারগানসহ যুবক গ্রেফতার

এখন সময়: মঙ্গলবার, ৩১ মার্চ , ২০২৬, ১১:৩৮:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার জেলার শ্রীপুর উপজেলার খামারপাড়া এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শ্যুটারগানসহ আলম খান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। তিনি শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের মৃত হাসমত আলী খাঁনের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে সোমবার (৩০ মার্চ ২০২৬) সন্ধ্যায় র?্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল শ্রীপুর থানার খামারপাড়া গ্রামের রোকনের মোড় এলাকায় অভিযান চালায়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)