Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ আটক ২

এখন সময়: মঙ্গলবার, ৩১ মার্চ , ২০২৬, ১১:৪৭:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটকের কথা জানিয়েছে বিজিবি।
এসময় মাদবদ্রব্য বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যান্য মালামাল মালিক বিহীন অবস্থায় পাওয়া গেছে।
মঙ্গলবার সারাদিন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের বিজিবি জোয়ানরা এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করেছে বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান।
মাদকদ্রব্য বহনের দায়ে আটক দু’জন হচ্ছেন- ঝিকরগাছা উপজেলা শহরের কৃষ্ণনগর গ্রামের শামসুর রহমানের ছেলে মিলন বাদশা (৪০) ও বেনাপোল পোর্ট থানার ছোটআচড়া গ্রামের বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩)।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৩,৯৭৩টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ১৪২টি শাড়ী,৩ কেজি জিরা,২টি মোবাইল ফোন,৬ কেজি কিসমিস, ৫৭২৯টি খাদ্য সামগ্রী,নগদ ৯ হাজার ৬১০ টাকা,১২ হাজার ১২টি বিভিন্ন ব্র্যান্ডের চকলেট এবং ৬ হাজার ৬৫৭টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের বাজার মূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা। আটকদের যশোর কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)