Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আমি দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না : নতুন জেলা পরিষদ প্রশাসক

এখন সময়: বুধবার, ১ এপ্রিল , ২০২৬, ১১:২১:১৮ পিএম

নড়াইল পৌর প্রতিনিধি : নড়াইল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণের পরপরই জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। নবাগত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছার জবাবে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক বলেন-নড়াইল জেলার সার্বিক উন্নয়ন ও মানুষের সেবাই আমার প্রধান লক্ষ্য। জেলা পরিষদকে একটি সত্যিকারের সেবাধর্মী ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি আরো বলেন আমি দুর্নীতি করি না কাউকে করতেও দেব না। দায়িত্ব হস্তান্তর ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)