কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইন চার্জ এইচএম শাহিন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা গঠনমূলক সমালোচনা করুন। ভালোকে ভালো বলবেন।আপনাদের সকলের সহযোগিতা নিয়ে উপজেলার সকল উন্নয়ন কাজে সম্পৃক্ত হতে চাই। নিজেকে সাংবাদিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, আমি সাংবাদিকদের সম্মান ও মর্যাদা সমুন্নত রেখে চলতে চাই। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার বর্তমান জ্বালানি তেল সরবরাহে অব্যবস্থাপনার কথা তুলে ধরেন। এছাড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন সমস্যার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করানো হয়। উপজেলা নির্বাহী অফিসার যেকোন বিষয়ে উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, ওহিদুজ্জামান খোকা, সুজাউল হক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুস্তাক আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংবাদিক খোরশেদ আলম, জাকির হোসেন, আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন প্রমুখ।