Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় দুইদিনের হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন

এখন সময়: রবিবার, ১৭ মে , ২০২৬, ১২:৩৪:০৮ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুই দিনব্যাপী হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. নেওয়াজ হালিমা আরলী, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলি আহমদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আল মারুফ, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মোঃ হযরত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম, নারী উদ্যোক্তা জেনিস ফারজানা, লিচু চাষি জহুরুল ইসলাম পিয়াল ও মনিরুজ্জামান। মেলায় বক্তারা বলেন-হাজরাপুরী লিচু সারা বাংলাদেশ বিখ্যাত। হাজরাপুরী লিচু আজ মাগুরার চাহিদা মিটিয়ে সারাদেশে যাচ্ছে। ইতি মধ্যে হাজরাপুরী লিচু জিআই স্বীকৃতি পেয়েছে। আমাদের এই গৌরব ধরে রাখতে হবে। লিচু মৌসুমে লিচু চাষিদের লিচু সংগ্রহ করতে সহযোগিতা করতে হবে। লিচু চাষিরা দাবি করে বলেন, মাগুরার লিচু জিআই পণ্য স্বীকৃতিতে পাওয়ায় আমরা খুবই খুশি। এজন্য লিচু সংরক্ষণের জন্য লিচুর কোড স্টোরেজ করতে হবে। প্রত্যেক লিচু চাষিকে কৃষি বিভাগের পক্ষ থেকে স্প্রে মেশিন প্রদান করতে হবে। সংস্কৃতি মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, হাজরাপুরী লিচুর অনেক কদর রয়েছে। আজ মাগুরার হাজরাপুরী লিচু জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে। এজন্য আমরা খুব গর্বিত। আমাদের এই গৌরব ধরে রাখতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে লিচুর অনেক ভূমিকা রয়েছে। এ লিচু সংরক্ষণ, লিচু চাষিদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। লিচু চাষিদের সহযোগিতার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন রাখবো। মাগুরা জেলা প্রশাসন দু’দিনব্যাপী মেলার আয়োজন করে। এ মেলায় ১৮টি স্টল অংশ নিয়েছে। রোববার এ মেলার সমাপনী হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)