Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন কৃষকদলের নেতাকর্মীরা

এখন সময়: রবিবার, ১৭ মে , ২০২৬, ১২:৩৩:০২ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ হতদরিদ্র অসহায় এক কৃষকের পাশে দাঁড়ালেন পৌর কৃষদলের নেতাকর্মীরা। তারা শুক্রবার সকালে উপজেলার বাবরা গ্রামের মাঠে পানি জমে থাকা কৃষক রফি উদ্দিনের ১ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। মানবিক ওই কাজটি করেছেন পৌর কৃষকদলের আহ্বায়ক ক্বারি ফুরকান আলী ও সদস্য সচিব ইয়ানুর রহমানসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মীরা। কৃষক রফি উদ্দিন বলেন-তার এক বিঘা জমির ধানই পরিবারের জন্য একমাত্র ভরসা। কয়েক দিনের বৃষ্টির পানিতে ক্ষেতে পানি থাকায় ধান কেটে ঘরে আনতে পারছিলেন না। অর্থাভাবে শ্রমিক নিয়ে ধান কাটার সাধ্য ছিল না। এমন সময়ে কৃষকদলের নেতাকর্মীরা মাঠের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। পৌর কৃষকদলের আহ্বায়ক ক্বারি ফুরকান আলী জানান-দরিদ্র কৃষক রফি উদ্দিন আর্থিক অস্বচ্ছলতার কারণে শ্রমিক দিয়ে ধান কাটতে পারছিলেন না। তাদের নেতাকর্মীরা অসহায় ওই দরিদ্র কৃষকের ধান ঘরে তুলে দিয়েছেন। তাদের এমন কাজ চলমান থাকবে বলেও জানান তিনি। পৌর কৃষকদলের সদস্য সচিব ইয়ানুর রহমান বলেন, বৈরী আবহাওয়া যেসব কৃষকরা ধান নিয়ে বিপদে আছেন আমরা তাদের পাশে দাড়াবে। মানবিক এ কাজ চলমান থাকবে বলে জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)