Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছা মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন

এখন সময়: বুধবার, ১ এপ্রিল , ২০২৬, ১১:১৯:৩১ পিএম

ঝিকরগাছা প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি)’র আওতায় মহান মুক্তিযুদ্ধে ঝিকরগাছা উপজেলার ভাতাভোগী জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুণ অর রশীদ, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম, আব্দুস সাত্তার, প্রকৌশলী আব্দর রব, শাহাজাহান আলী, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আখতার, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও জালাল আহমেদ, বিআরডিবি অফিসার শাহ্ আলম, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামান, বিআরডিবি প্রজীপ কর্মকর্তা আনিছুর রহমান, ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়ুব হোসেন মেম্বার, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণমাধ্যম কর্মীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঝিকরগাছা উপজেলার মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ করতে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে অনুষ্ঠানে সভাপতি ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)