যবিপ্রবি প্রতিনিধি: সরকারি নির্দেশনা মোতাবেক যশোর ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদ্যুৎ ও জ¦ালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড গঠিত বিদ্যুৎ ও জ¦ালানি সাশ্রয়ী মনিটরিং কমিটি বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল সমূহে নিয়মিত তদারকি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার স্থাপনসহ লিফলেট বিতরণ কর্মসূচি চালু হয়েছে। বুধবার (১ এপ্রিল ) সকাল ১১ টায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদকে লিফলেট হস্তান্তরের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। যবিপ্রবির উপাচার্যকে লিফলেট হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বিদ্যুৎ ও জ¦ালানি সাশ্রয়ী মনিটরিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. হোসেন আল মামুন। এসময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । বিশ্ববিদ্যালয়ের কমিটির সদস্যরা বিদ্যুৎ ও জ¦ালানি সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট সবার হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন। পরবর্তীতে প্রতিটি বিভাগ, আবাসিক হলেও এই কর্মসূচি চলমান থাকবে। লিফলেটগুলোতে অপচয় রোধে করনীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষধ্যক্ষ ও বিদ্যুৎ ও জ¦ালানি সাশ্রয়ী মনিটরিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, আজ থেকে আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি চালু হয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্ট্যান্ড ব্যানার স্থাপন করা হয়েছে। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ও জ¦ালানি সাশ্রয়ে এধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও আমাদের মনিটরিং কমিটি নিয়মিত বিভিন্ন বিভাগ, দপ্তর ও আবাসিক হলে তদারকি করবে।