Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে চারুপীঠে পহেলা বৈশাখের প্রস্তুতি সভা

এখন সময়: বুধবার, ১ এপ্রিল , ২০২৬, ১১:৪২:১৫ পিএম

কেশবপুর (পৌর) প্রতিনিধি : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে কেশবপুর চারুপীঠ একাডেমির আয়োজনে বুধবার সংগঠনের কার্যালয়ে সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক মশিউর রহমান, নির্বাহী পরিচালক উৎপল দে, সহ সভাপতি প্রণব মন্ডল,প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, শামীম আক্তার মুকুল, শিক্ষিকা শ্রাবন্তী রায়,মৌসুমী মজুমদার, শিক্ষিকা পপি ঘোষ, নবনীতা বসু, পুষ্প মল্লিক, প্রশিক্ষক মজ্ঞুরুল হোসেন ডাবলু,শিক্ষক সাধন মল্লিক, প্রশিক্ষক অনুপ রায়, প্রশিক্ষক স্বর্ণা অধিকারী,অর্পন সাহা,বাপ্পা পাল প্রমুখ। সভায় পহেলা বৈশাখের প্রভাতী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা ও মিষ্টিমুখের আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। সর্বসন্মতিক্রমে শামীম আক্তার মুকুলকে আহ্বায়ক, মঞ্জুরুল হোসেন ডাবলুকে সদস্যসচিব এবং শিক্ষক সাধন মল্লিককে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)