Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের চিহ্নিত সন্ত্রাসী অন্তরসহ ৩ জন আটক

এখন সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল , ২০২৬, ১২:০২:৫৩ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের শংকরপুরের একটি বাড়িতে লুট ঘটনায় করা মামলায় আরাফাত ইসলাম রাজিব ওরফে অন্তরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। অপর দুইজন হলো, শংকরপুর বটতলা এলাকার মিজানুর রহমানের ছেলে ইমন হোসেন ও খোলাডাঙ্গা সার গোডাউন এলাকার আলমগীর সিদ্দিকীর ছেলে শাহনাম সিদ্দিকী লাবিব। এ সময় তাদের কাছ একটি চাইনিজ কুড়াল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অন্তর শংকরপুর মেডিকেল কলেজপাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। কোতয়ালি থানার থানার এসআই আনিছুর রহমান খান জানান, মঙ্গলবার গভীর রাতে শহরের রেল স্টেশন এলাকা থেকে অন্তরকে ও শংকরপুর বিদ্যুৎ অফিসের পেছনের রাস্তা থেকে সন্ত্রাসী ইমন ও লাবিবকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। আর অনিক বাহিনীর ফেলে যাওয়া দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। চাইনিজ কুড়াল উদ্ধারের ঘটনায় দ্রুত বিচার আইনে আলাদা একটি মামলা হয়েছে। বুধবার আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)