Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

১৯ কেন্দ্র স্থগিত রেখেই যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা কেন্দ্র চূড়ান্ত

এখন সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল , ২০২৬, ১২:২২:৩৭ এম

মিরাজুল কবীর টিটো : যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে লক্ষ্যে সেই ১৯টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রের বিরুদ্ধে ২০২৫ সালে পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠায় বোর্ডের পরীক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রগুলো স্থগিত করা হয়। কেন্দ্র স্থগিত করার আগে বিভিন্ন লিখিত অভিযোগ জমা পড়ে। স্থগিত করা কেন্দ্র বাদ রেখেই পরীক্ষার কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। বোর্ড সূত্র জানায়, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ১৯টি কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ওই পরীক্ষায় কেন্দ্র গুলোতে অনিয়মের পাশাপাশি কয়েকটি কেন্দ্রে যাতায়াতের সমস্যা আছে। এ কারনে শিক্ষার্থীদের কেন্দ্রে আসতে সমস্যা হয়। এজন্য কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বোর্ডে আবেদন করেন। এসব কারনে কেন্দ্রগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত করা কেন্দ্রগুলো হচ্ছে-ঝিনাইদহ ক্যাডেট কলেজ, কালিগঞ্জ রঘুনাথপুর রোস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়, চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ, সাতক্ষীরা তালা সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়, খুলনা রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, খুলনা খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খুলনা রোটারী স্কুল,খুলনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ,খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আফিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, খুলনা আর.আর.এফ মাধ্যমিক বিদ্যালয়, খুলনাবি. কে. ইউনিয়ন ইনস্টিটিউশন, খুলনা খানাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, খুলনা ইসলামাবাদ কলেজিছেঁ স্কুল, যশোর অভয়নগর সিদ্ধিপাশা মাধ্যমিক বিদ্যালয়, মণিরামপুর পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর গাংনী জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন অভিযোগ পাওয়া পরীক্ষা স্থগিত করা কেন্দ্রে এবছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেন্দ্র গুলো বাদ দিয়ে চূড়ান্ত ভাবে ২৯৯ কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)