Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒জাতীয় কৃষক খেতমজুর সমিতি

চার দফা দাবিতে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি

এখন সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল , ২০২৬, ১২:২৭:২৮ এম

নিজস্ব প্রতিবেদক : চলতি বোরো মৌসুমে ইরি চাষে সেচ কাজ সচল রাখতে ডিজেল, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন সরবরাহসহ চারদফা দাবিতে জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা কমিটির পক্ষ থেকে কৃষি মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো হচ্ছে- চলতি বোরো মৌসুমে ধান-ভুট্টাসহ কৃষি কাজে নিরবিচ্ছিন্ন সেচের জন্য ডিজেল ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিৎ করতে করা, ভবদহ সমস্যার সমাধানের জন্য বিলে বিলে টিআরএম চালু করতে হবে, খেত মজুরের সারা বছরের কাজ ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং গ্রামীণ রেশনিং ব্যবস্থা চালু করা, পান রপ্তানিতে আরোপিত অতিরিক্ত শুল্ক বাতিল ও পানের নায্যমূল্য নির্ধারণ করতে হবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা তসলিম উর রহমান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় নেতা ও জেলার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা নেতা অনিল বিশ্বাস, সাহবুদ্দিন বাটুল, পিল্টু জামান, সুমন কর, পলাশ বিশ্বাস প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)