জাকির হোসেন: বাংলাদেশ সরকারের সলিসিটর হলেন যশোরের কুয়াদার গর্বিত সন্তান জেলা ও দায়রা জজ সানা মোঃ মাহরুফ হোসাইন। বৃহস্পতিবার (২ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মূলে এ নিয়োগ দেয়া হয়েছে। তিনি মণিরামপুর উপজেলার কুয়াদা জামজামি গ্রামের বাসিন্দা। উল্লেখ্য বাংলাদেশ সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলা দেখাশোনা করাসহ ওই সব মামলা পরিচালনা করার জন্য উচ্চ আদালতে ও নিম্ন আদালতে সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে সলিসিটরের কাজ। প্রজ্ঞাপনে বলা হয়, উপসলিসিটর (জেলা ও দায়রা জজ) সানা মোঃ মাহরুফ হোসাইনকে পদোন্নতি স্বরূপ সলিসিটর হিসবে একই বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। আদেশে বলা হয়েছে ; সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে বর্তমান দায়িত্ব হস্তান্তর পূর্বক নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তার পদোন্নতি হওয়ায় কুয়াদা ও সতীঘাটাবাসী গর্বিত। এলাকাবাসী তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।