Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফ্যাসিস্ট সরকার ডিসি এসপিদের দিয়ে ভোট কাটিয়েছে : সংস্কৃতি মন্ত্রী

এখন সময়: শনিবার, ১৮ এপ্রিল , ২০২৬, ১১:৪৬:৫৩ পিএম

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) : সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সংবিধান অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনের কথা থাকলেও অতীতে তাদের ওপর প্রভাব খাটিয়ে ভোট কাটানোসহ নানা অনিয়ম করানো হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার বিশেষ করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-দের বাধ্য করে এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়েছিল । শনিবার (৪ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার উপজেলা ডাক বাংলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো চাপ প্রয়োগ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে। তিনি ভবিষ্যতে এমন অনাকাক্সিক্ষত পরিস্থিতির পুনরাবৃত্তি না হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে জানানো হয়, নতুন ডাক বাংলো ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ টাকা। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ডুপ্লেক্স এই ভবনটি নির্মিত হলে এলাকার প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে। মাগুরা জেলা প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন, জেলা প্রশাসক (ডিসি) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী হাসিনা মমতা। আরও উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান খাঁন, মোঃ ফারুক হোসেন, আমিনুর রহমান খাঁন, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)