Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ আটক ১০

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ১১:৩০:১৩ পিএম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ ও শিশুসহ ১০জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির বিভিন্ন ক্যাম্পের সদস্যরা।
বিজিবি সূত্রে জানাগেছে, রোববার সকালে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৫জনকে সীমান্ত এলাকা থেকে আটক করে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা। একই সময় পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৪জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ,১জন নারী ও ২ জন শিশু রয়েছে।
অপরদিকে রোববার ভোর রাতে ভারতে যাওয়ার সময় কুশুমপুর সীমান্ত এলাকা থেকে ১জনকে আটক করেছে কুশুমপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, ভারতে যাওয়ার সময় বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)