Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাবা-ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টায় যুবক আটক, মামলা

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ১১:৫০:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনায় ইমরুল হোসেন সানি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুুরে পুলিশ তাকে আটক করেছে। আটক ইমরুল হোসেন দায়তলা গ্রামের মফিকুর রহমানের ছেলে। এ ঘটনায় দাইতলা গ্রামের লিয়াকত আলী বাদী হয়ে কোতয়ালি থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, দাইতলা গ্রামের আলতাফের ছেলে জুয়েল একই গ্রামের এক নারীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর পরিবারের সদস্যরা এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল ও সহযোগীরা নানা ভাবে হুমকি দিয়ে আসছিল। শনিবার রাতে আসামি জুয়েল তার দুই সহযোগীকে সাথে নিয়ে ওই গৃহবধূর সাথে দেখা করতে যায়। বিষয়টি বুঝতে পেরে গৃহবধূর স্বামী তাদের বাধা দেয়। এ সময় আসামি জুয়েল, হানিফ ও সানি ক্ষিপ্ত হয়ে হাসনকে ছুরিকাঘাতে জখম করে। এ সময় হাসানের পিতা হৃদয় ছেলেকে উদ্ধারে গেলে তাকেও ছুরিকাঘাতে জখম করা হয়। গুরুতর আহত পিতা-ছেলেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হৃদয়ের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা করা হয়েছে। এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় ইমরুল হোসেন সানি নামে এক যুবককে আটক করেছে। আটক সানিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)