Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফতেপুরে বাড়িতে হামলা চালিয়ে ৭ জনকে কুপিয়ে-পিটিয়ে জখম

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ১১:৪৯:৫৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে বাড়িতে হামলা চালিয়ে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। থ্রি-পিস চুরির ঘটনার জের ধরে শনিবার রাতে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দায়তলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- দায়তলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী আবিরন নেছা (৬০), ছেলে হানিফ হোসেন (৩০), হামিদ মোল্যার স্ত্রী আনোয়ারা বেগম (৯০), আলতাফ হোসেনের স্ত্রী রিক্তা খাতুন (৫৫), জুয়েল রানার স্ত্রী মিনা খাতুন (৩০) ও মারিয়া (২)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার রাত সাড়ে ১২ টার দিকে দায়তলা গ্রামের আব্দুল মুজিদের ছেলে মনিরুল, বাবলুর ছেলে তৌহিদুল, মফিজুরের ছেলে হাসান, হাফিজুরের ছেলে আকাশ ও মনিরুলের ছেলে সিজানসহ ১০/১২ দুর্বৃত্ত প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে আবিরন নেছা, হানিফ হোসেন, আনোয়ারা বেগম, রিক্তা খাতুন, মিনা খাতুন ও মারিয়াকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের জোবায়ের আহমেদ জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। সার্জারী ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)