Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

১৭ বছরে কথার ফুলঝুরি ছাড়া স্বাস্থ্যখাতে বড় কোনো অগ্রগতি হয়নি : এমপি মনোয়ার

এখন সময়: সোমবার, ৬ এপ্রিল , ২০২৬, ১২:০০:০৮ এম

মাগুরা প্রতিনিধি : দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে মাগুরায় ড্রপ আউট, লেফট আউট এবং পজিটিভ কেস শনাক্তকরণের ক্রাস প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল ৯ টায় মাগুরা পৌরসভা চত্বরে কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, উপপরিচালক (উপসচিব) ইমতিয়াজ হোসেন, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি ও মাগুরা পৌরসভার প্রশাসক, অধ্যাপক ডা: মোহাম্মদ আব্দুল হাই, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, মাগুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন মো. শামীম কবির।
প্রধান অতিথি মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, বিগত ১৭ বছরে কথার ফুলঝুরি ছাড়া স্বাস্থ্য খাতে বড় কোন উল্লেখযোগ্য অগ্রগতি কেউ দেখেনি। তিনি আরো বলেন আপনারা ভয় পাবেন না আমাদের সরকার আপনাদের পাশে আছে। কর্মসূচি স্বাস্থ্য বিভাগ, মাগুরার আয়োজনে এবং মাগুরা পৌরসভার সহযোগিতায় বাস্তবায়িত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)