Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে তিন দিনব্যাপী শরৎকালীন পোশাক প্রদর্শনী শুরু

এখন সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৫৬:০৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর পৌর উদ্যানের চারুপীঠ কার্যালয়ে রোবাবার (২০ সেপ্টেম্বর) এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উৎসবমুখর পরিবেশের এই প্রদর্শনী চলবে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য হারুন অর রশীদ। চারুপীঠের সভাপতি মাহবুব জামাল শামীমের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী সুর, জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল জলিল খান এবং চরকা হ্যান্ডিক্রাফট প্রকল্পের সমন্বয়কারী খাইরুন মিনা। বক্তারা জানান, দেশীয় সংস্কৃতি ও শরৎকালের আবহকে ফুটিয়ে তুলতে চরকা হ্যান্ডিক্রাফট প্রতিবছরের মতো এবারও নানা বৈচিত্র্যময় ও নান্দনিক পোশাকের আয়োজন করেছে। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে দর্শনার্থী ও ক্রেতারা বিভিন্ন ধরনের হস্তশিল্প ও শরৎকালীন পোশাকের সংকলন ঘুরে দেখার ও সংগ্রহের সুযোগ পাবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)