Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মাদ্রাসাছাত্র নিখোঁজ

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ১১:৪৯:৪৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের এক মাদ্রাসাছাত্র গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রের নাম মোঃ জুবায়ের ইসলাম (১১)। সে স্থানীয় রেল স্টেশন হাফেজি মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় তার বাবা মোঃ নাজমুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে জুবায়ের কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে আর মাদ্রাসায় বা বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ ছাত্রের বাবা নাজমুল ইসলাম বলেন, “মাদ্রাসা থেকে বের হওয়ার পর আমরা চারদিকে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি।”
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ডিউটি অফিসার জানান, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এএসআই মোঃ আলাউদ্দীন আলীকে। পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য কাজ শুরু করেছে এবং দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের মোবাইল নম্বরে (০১৬১৮২৫২৮৩৫) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)