Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় যানজট ও জনদুর্ভোগ নিরসনে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০৭:৪০:০৪ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের ক্রমবর্ধমান যানজট ও জনদুর্ভোগ নিরসনে কঠোর অবস্থান নিয়েছেন জেলা পুলিশ সুপার। সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সোমবার ১২ টা থেকেই শহরের দুইটি ট্রাফিক জোনে একযোগে অভিযান শুরু করে জেলা পুলিশ।
শহরের গুরুত্বপূর্ণ ভায়নার মোড় এলাকায় জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নেতৃত্বে সরেজমিনে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে পুলিশ সুপার গণমাধ্যমকে জানান, যানজট নিরসন ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে বাস, ইজিবাইকসহ সকল ধরনের যানবাহনের চালকদেরও শৃঙ্খলার মধ্যে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পুলিশের নির্দেশনা অমান্য করে কেউ যদি ফুটপাত দখল বা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। পরবর্তী সময়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ, সদর ট্রাফিক ইন্সপেক্টর মো. আরজু এবং মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। জেলা পুলিশের এই কঠোর অভিযানে শহরের দখলকৃত ফুটপাত ও সড়ক ধীরে ধীরে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে বলে আশা করছেন সচেতন মহল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)