Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০৭:৩৮:৩৮ পিএম

মাগুরা প্রতিনিধি : বাংলা নববর্ষ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন সোমবার সকালে প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় আগামী ১ বৈশাখ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করে সারা শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় নোমানী ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান, দু’দিনব্যাপী বৈশাখী মেলাসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জেলা পরিষদ প্রশাসক আলী আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার শিভলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শিশু একাডেমীর কর্মকর্তা ইকবাল তালুকদার, জেলা কালচারাল কর্মকর্তা পার্থ প্রতিম, জেলা জাসাস আহবায়ক কাজী মিহির, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, এন এস আই সহকারী পরিচালক রাজিব হাসান বক্তব্য রাখেন। বক্তারা এবারের ১ বৈশাখ সকলের অংশ গ্রহণের মাধ্যমে প্রাণবন্ত ভাবে উদযাপনের প্রতি গুরুত্ব আরোপ করেন। জেলা প্রশাসক ১ বৈশাখের সকল কর্মসুচি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)