নিজস্ব প্রতিবেদক : আজ ৮ এপ্রিল বর্ষীয়ান সাংবাদিক, সাহসী কলম ˆসনিক এবং বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা ৭৪ বছর সম্পূর্ণ করে ৭৫ বছরে পা রাখলেন| তিনি যশোর প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি এবং যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি হিসেবে সাংবাদিকতা ক্ষেত্রে দীর্ঘদিন অবদান রেখেছেন|
১৯৫২ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়া থানার কলিঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি| পিতা মরহুম মকছেদ আলী, যিনি প্রখ্যাত ইংরেজি ˆদনিক দ্যা স্টেটসম্যান পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন এবং মাতা মরহুমা আয়েশা খাতুন|
ছাত্রাবস্থাতেই সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হন একরাম-উদ-দ্দৌলা| তার পেশাগত জীবন শুরু হয় মাসিক মুকুল, সাপ্তাহিক গণদাবি ও নতুন দেশ-এ সাংবাদিকতার মাধ্যমে| পরবর্তীতে তিনি জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন ˆদনিক সংবাদ, মফঃস্বল সম্পাদক হিসেবে ছিলেন দৈনিক গণকণ্ঠ-এ এবং সাপ্তাহিক সত্যকথা-র ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন|
যশোরে ফিরে তিনি দীর্ঘকাল দায়িত্ব পালন করেন ˆদনিক ঠিকানার নির্বাহী সম্পাদক হিসেবে| ১৯৮৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে ˆদনিক কল্যাণ-এর সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেন, যা আজও অব্যাহত রয়েছে| এই দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বহু প্রতিকূলতার মুখোমুখি হয়েও পেশার প্রতি অবিচল থেকে চলেছেন|
সাংবাদিকতার পাশাপাশি একরাম-উদ-দ্দৌলা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছেন| তার অবদানের স্বীকৃতি¯^রূপ তিনি জাতীয় ও স্থানীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন| দেশের স্বাধীনতার জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণও করেছেন তিনি|
পারিবারিক জীবনে তার সহধর্মিনী নিলুফার ইয়াসমিন, একমাত্র পুত্র এহসান-উদ-দৌলা মিথুন, যিনি ˆদনিক কল্যাণ-এর ভারপ্রাপ্ত সম্পাদক, কন্যা রুবাইয়াত সুলতানা অক্ষর শিশু শিক্ষালয়ের শিক্ষিকা এবং কন্যা সুমাইয়া সুলতানা ঢাকার ইয়েল ইংরেজি স্কুলের শিক্ষিকা|
৭৫তম জন্মদিনে একরাম-উদ-দ্দৌলা সকলের দোয়া ও শুভাশিস কামনা করেছেন, যাতে তিনি সুস্থ থেকে পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে পারেন|