Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে বাইকার সিন্ডিকেটের দখলে ফিলিং স্টেশন, প্রতিবাদ করলেই সমস্যা

এখন সময়: বুধবার, ৮ এপ্রিল , ২০২৬, ১২:৫৩:৩২ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ফিলিং স্টেশন গুলোতে তেল নেওয়াকে কেন্দ্র করে প্রতিদিনই ঘটছে অনাকাঙি&ক্ষত ঘটনা| বিশেষ করে শহরের কয়েকটি পাম্পে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠছে যে তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে উপজেলা ও পুলিশ প্রশাসন| তেল নিতে আসা সাধারণ মানুষ, বাইকার, ব্যবসায়ী ও চাকরিজীবীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না| সব থেকে বেশি বিপাকে পড়ছে বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টটিভরা| তাদের প্রতিদিনই বিভিন্ন বাজারে যেতে হয়| অন্যদিকে তথ্য সংগ্রহ করতে গিয়েও গণমাধ্যমের কর্মীদের পড়তে হচ্ছে রোষানলে|
জানা যায়, এ উপজেলায় মোট ১১টি ফিলিং স্টেশন রয়েছে| এর মধ্যে ৯টিতে অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহ করা হয়| তেল সরবরাহ ¯^াভাবিক থাকলেও বিতরণে হচ্ছে মারাত্মক বিশৃঙ্খলা| অভিযোগ রয়েছে, কিছু অসাধু বাইকার চালক ও ব্যবসায়ী বারবার তেল নিয়ে মজুদ করছেন| কিছুক্ষন পরই তারাই আবার লাইনে এসে দাঁড়ানোতে প্রকৃত গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন| এতেই বাড়ছে বিশৃঙ্খলা|
উপজেলার কেয়াবাগান প্রিন্স ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইকার রাকিব হাসান বলেন, আমি প্রতিদিন অফিসে যাওয়ার জন্য বাইক ব্যবহার করি| কিন্তু তিনদিন ধরে লাইনে দাঁড়িয়েও তেল পাইনি| অথচ কিছু লোককে বারবার তেল নিতে দেখছি|
শহরের আয়েশা ফিলিং স্টেশনে আসা বাইকার সজীব রহমানের অভিযোগ, ফিলিং স্টেশনে গেলে আমাদের সাথে খারাপ ব্যবহার করা হয়| প্রতিবাদ করলে উল্টো ঝামেলায় পড়তে হয়| এল কে প্রমাণিক ফিলিং স্টেশনে তেল নিতে আসা আরেক বাইকার মাহিম চৌধুরী বলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি| পরে শুনি ‘তেল শেষ| কিন্তু ভেতরে ভেতরে তেল বিক্রি হচ্ছে| এই পরিস্থিতি আর সহ্য করা যাচ্ছে না| এটা স্পষ্ট একটা সিন্ডিকেটের কাজ| এর একটা স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন|
নাম প্রকাশে অনিচ্ছুক দুই ফিলিং স্টেশনের ম্যানেজার ভিন্নমত প্রকাশ করে বলেন, আমরা সরকারী বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ করছি| চাহিদা অনেক বেশি হওয়ায় সবাইকে দিতে পারছি না| অনেকেই অতিরিক্ত তেল নেয়ার চেষ্টা করছে| তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করি| কিন্তু ভিড়ের কারণে সবসময় সম্ভব হয় না| আমরা থানা পুলিশের উপস্থিতিতে সকাল ৭ থেকে তেল দেওয়া শুরু করি| যতক্ষণ তেল স্টকে থাকছে ততক্ষণ আমরা তেল সারবরাহ করছি| দুপুর আনুমানিক ১২ টা থেকে ১টার মধ্যেই তেল শেষ হয়ে যাচ্ছে| এরপর থেকেই বাইকার রা আবার লাইনে মোটরসাইকেল রেখে চলে যাচ্ছে| এরমধ্যেই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা| আমারাও এর স্থায়ী সমাধান চাচ্ছি|
এদিকে তেল পাম্পের পরিস্থিতির চিত্র ধারণ করতে গেলে সাংবাদিকদের সাথেও দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ আছে| ভিডিও ধারণ করতে গেলে তাদের হুমকি দেয়াসহ সন্ত্রাসী আচরনের ঘটনাও ঘটছে| এ নিয়ে সচেতন মহলের র্ভাষ্য, বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অনেকেই|
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন বলেন- ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আমরা নিয়মিত কাজ করছি| কোথাও অনিয়ম বা বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে| তবে সবাইকে সচেতন হতে হবে এবং আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না|
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, সমস্যা নিরসন ও শৃঙ্খলা ফেরাতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে| বার বার তেল নেওয়া বাইকার সিন্ডিকেট ঠেকাতে ফিলিং ষ্টেশন গুলিতে এ্যপস সিস্টিম ব্যবহার করে তেল প্রদানের প্রস্তুতি চলছে বলে জানান তিনি|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)