Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় দাফনের ৭ মাস পর পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

এখন সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ১১:৩৪:৪৯ পিএম

লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় দাফনের প্রায় সাত মাস দশ দিন পর কবর থেকে মুকুল মোল্যা নামে এক পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন করা হয়েছে| মঙ্গলবার দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়| মুকুল মোল্যা লক্ষ্মীপাশা এলাকার মৃত রুহুল মোল্যার ছেলে|
পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মুকুল মোল্যা লোহাগড়া উপজেলার রামপুর এলাকার একটি নিরিবিলি পিকনিক স্পটে কাউন্টার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন| ৭ মাস পুর্বে কিছু লোকজন পার্কে রাত যাপনের জন্য আসেন|
এ সময় কক্ষ ভাড়া নেয়া নিয়ে ম্যানেজার মুকুলের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়| একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে মুকুলকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে| গুরুতর অসুস্থ অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন|
তবে ঘটনার সময় মুকুলকে মারধরের বিষয়টি পরিবার জানতো না| ফলে মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে পরদিন দাফন করা হয়|
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে পরিবারের সদস্যরা মারধরের বিষয়টি জানতে পারেন| এরপর একই বছরের ২ নভেম্বর মুকুলের বোন রেহেনা পারভিন বাদী হয়ে লোহাগড়া আমলি আদালতে একটি মামলা দায়ের করেন|
মামলার তদন্তের স্বার্থে সিআইডির আবেদনের প্রেক্ষিতে আদালত মুকুলের মরদেহ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের নির্দেশ দেন|
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান বলেন-আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উত্তোলন করা হয়েছে| পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|
ঘটনার রহস্য উদঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)