Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে হজ প্রশিক্ষণের উদ্বোধন

এখন সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ১১:৩৪:৪৮ পিএম

ফরহাদ খান, নড়াইল : নড়াইলে হজ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে| মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম| জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণে হজ গমন ইচ্ছুক ১৯৫ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন|
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী, ইসলামিক ফাউন্ডেশন, নড়াইলের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওন, নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান, নড়াইল জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ জাকারিয়া, সারাসেন ট্রাভেলস এজেন্সির রফিকুল ইসলামসহ অনেকে|
প্রশিক্ষণে হজযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি, সৌদি আরবে ¯^াস্থ্য সচেতনতা, হজের ধর্মীয় বিধি-বিধান সম্পর্কে আলোচনা, হজ ও গাইডদের করণীয়, মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়েছে|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)