Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় দুই শ্রমিক হতাহত

এখন সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ১১:৩৩:২০ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাসের সময় ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় দুই বন্দর শ্রমিক হতাহত হয়েছেন| মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে|
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দরের পণ্যাগারের ৩৮ ন¤^র শেডে ক্রেনের মাধ্যমে ভারী এ্যাঙ্গেল শিট/লোহা নামানোর সময় হঠাৎ পণ্য ছিঁড়ে নিচে পড়ে যায়| এ সময় নিচে অবস্থানরত শ্রমিক শাহজাহান (৪৫) ও সোহেল (৩০) পণ্যের নিচে পড়ে| তাদের মাথা ও ঘাড়ে মারাত্মকভাবে আঘাত লাগে, এতে তারা গুরুতর আহত হন|
দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে নাভারণ ও পরে যশোর হাসপাতালে নিয়ে যান| সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মারা যান| আহত সোহেল নাভারণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন|
নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাব আলীর ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে| এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য|
শার্শা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স নাভারণ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ইব্রাহীম বলেন, বেনাপোল স্থলবন্দরে কর্মরত দুইজন আহত শ্রমিক হাসপাতালে আসে| তাদের পরীক্ষা নিরীক্ষার পর শাহাজানকে মৃত বলে ঘোষণা করা হয়েছে|
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, আমদানিকৃত পণ্য ভারতীয় ট্রাক থেকে আনলোড করার সময় ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক মারা যায় আর একজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছে|
নিহত বন্দর শ্রমিক শাহজাহান বেনাপোলের পাটবাড়ী গ্রামের বাসিন্দা এবং আহত শ্রমিক সোহেল সাদীপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে|
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে| সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)