নিজ¯^ প্রতিবেদক : যশোর শহরের দড়াটানা এলাকা থেকে গভীর রাতে অভিযান চালিয়ে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ|
গ্রেফতারকৃতরা হলেন-সিটি কলেজপাড়ার আকাশ শেখ, পূর্ব বারান্দীপাড়ার বিপ্লব হোসেন এবং খড়কী কলাবাগান এলাকার হৃদয় মোল্লা ওরফে শান্ত|
কোতয়ালি থানার এসআই আনিছুর রহমান খান জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়| পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে|
পুলিশ জানায়, গত ২৪ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গৃহবধূ লাকি বেগমের বাড়িতে ¯^ামী অনুপস্থিত থাকার সুযোগে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রবেশ করে| তারা চাঁদা হিসেবে ৫ লাখ টাকা দাবি করে| টাকা দিতে অ¯^ীকৃতি জানালে আসামিরা ভুক্তভোগীকে মারধর করে এবং নগদ ৭০ হাজার টাকা, ¯^র্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়|
এসময় তারা লাকি বেগমকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলেও অভিযোগ রয়েছে| এ ঘটনায় ভুক্তভোগী কোতয়ালি থানায় চিহ্নিত আসামিসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন|
মামলার সাথে গ্রেফতারকৃতদের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে|