Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে যশোরে র‌্যালি আলোচনাসভা

এখন সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ১১:৩৪:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬|
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে যশোর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়|
সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়| র‌্যালিটি শহরের এসপি অফিস মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়|
র‌্যালি শেষে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়| ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা| বক্তব্য রাখেন ব্র্যাক খুলনার ব্যবস্থাপক মহিতোষ রায়, যশোর সদর উপজেলা ব্র্যাকের ব্যবস্থাপক আসাদুজ্জামান প্রমুখ|
সভায় বক্তারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের যথাযথ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন| অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)