Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

সম্মিলনী ইনসটিটিউশন ও বাদশাহ্ ফয়সাল ১-১ পয়েন্ট ভাগাভাগি

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল , ২০২৬, ১১:২০:৫৩ পিএম

ক্রীড়া প্রতিবেদক : যশোরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের (যশোর অঞ্চল) বৃহস্পতিবারের ম্যাচটি পরিত্যাক্ত হয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ সমাপ্ত না হওয়ায় ১-১ পয়েন্ট করে পেয়েছে উভয় দল। গতকালকের ম্যাচে অংশ নেয় সম্মিলনী ইনসটিটিউশন ও বাদশাহ্ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট,উপশহর। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সম্মিলনী ইনসটিটিউশন টসে জিতে প্রথমে ব্যাট করে। ৪৫ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে তারা। এর রানের মধ্যে অলিদ ৬১, অর্থ ৫৮,সাগর রায় ৩৭,অর্ঘ ঘোঘ ২২,সোহেব নাবিদ অপরাজিত ১৭, শাওন ইসলাম ১৭ ও রবিউল ইসলাম ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। বাদশাহ্ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের মহিমুল নূর ৪৯ রানে একাই নেন ৬ টি উইকেট। এছাড়া ইব্রাহীম ২ টি উইকেট পান। বাদশাহ্ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের ইনিংস শুরুর আগে বৃষ্টি চলে আসে। এর কারনে দ্বিতীয় ইনিংসের খেলা আর শুরু করা যায়নি। বাইলজ অনুযায়ি ১-১ পয়েন্ট ভাগ করে দেয়া হয় অংশ নেয়া দল দুটোকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। আজকের খেলা ঃ বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় বনাম বিএম মাধ্যমিক বিদ্যালয, ঝিকরগাছা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)