Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছার দুই শিবির নেতার পা বিচ্ছিন্ন মামলার শুনানি শেষ, আদেশ ২০ এপ্রিল

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল , ২০২৬, ১১:১২:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলি করে পা বিচ্ছিন্নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি শেষে ২০ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেছেন।
চার্জ শুনানির সময় কারাগারে আটক চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহুরুল হক উপস্থিত ছিলেন। মামলায় যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ বাকি ৫ জন পলাতক রয়েছে।
পলাতক অন্যরা হলেন- চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল।
প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালে চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে পুলিশ আটক করে। পুলিশ তাদের পায়ে গুলি করার পর ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে রেখেছিল। এই নির্মম নির্যাতনের ফলে ক্ষতস্থানে পচন ধরে এবং পরবর্তীতে চিকিৎসকরা তাদের পা কেটে ফেলতে বাধ্য হন।
শুনানিতে আাসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন- এই ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ারে পড়ে না, তাই তারা আসামিদের অব্যাহতি চেয়েছেন। অপরদিকে, প্রসিকিউশন পক্ষ এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে বিচারের দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)