Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল , ২০২৬, ১১:২০:৫৩ পিএম

মাসুম বিল্লাহ : যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও মানব কল্যাণে” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক কবি ডা. আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন ইছালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলীর পুত্র ও সাবেক ইছালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল হক।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপসচিব (শিক্ষা) কামরুল ইসলাম রনি, স্বপ্নচারী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইছালী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ হারুন-আর-রশিদ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নূরুল হক বীর বিক্রম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী বিশ্বাস, ইছালী মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ শরীফ, সদর উপজেলা কৃষক দলের নেতা শিমুল হোসেন, ব্যাংকার মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা ইকরামুল কবীর লালটু ও আনোয়ার হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাক হাসান। এ বছর বিদ্যালয় থেকে ৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)