খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘এনহ্যান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিজ ফর এ মডার্ন এন্ড ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট’ শীর্ষক এক ইনসেপশন কর্মশালা ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ‘এনহ্যান্সিং ডিজিটাল অ্যাক্সেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যান ইনক্লুসিভ এন্ড মডার্ন লার্নিং এনভায়রনমেন্ট অ্যাট খুলনা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি’ শীর্ষক হিট সাব-প্রকল্পের আওতায় এ কর্মশালাটি আয়োজন করা হয়।
সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের এসপিএম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু। কর্মশালার শুরুতে তিনি টেকনিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের মূল লক্ষ্য, কর্মপরিকল্পনা ও সম্ভাব্য চ্যালেঞ্জ তুলে ধরেন। স্বাগত বক্তব্যে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন এএসপিএম প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইব্রেরি অফিসার ফারহানা আফরিন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভাগীয় পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।