Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ কর্মশালা

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০৬:২৮:৪৩ পিএম

ফরহাদ খান, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ‘আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে রোববার (১৯ এপ্রিল) বিকেলে লোহাগড়ার চাকুলিয়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালায় ৫৫ জন কৃষক অংশগ্রহণ করেন। জনপ্রতি এক কেজি করে ব্র্যাকসিড হাইব্রিড-১০ আমন ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন-ব্র্যাক সিড অ্যান্ড এগ্রোর খুলনা অঞ্চলের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক সিড নড়াইলের সিনিয়র টেরিটরি অফিসার মোহাম্মদ লিয়াকত আলী, মুহিত শেখসহ স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)