Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল , ২০২৬, ১১:০৫:৫৪ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামি হচ্ছে মো. কাঞ্চন শেখ কাইনছে (৩০)। সে নিজনান্দুয়ালী গ্রামের মকগুল শেখের ছেলে।
রোববার রাত সাড়ে ১০ টার সময় অভিযানে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকায় ম্যাটারনিটি হাসপাতালের পিছনে তোফাজ্জেল বিশ্বাসের সিটিগোল্ড গহনার দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে পুলিশ তাকে গ্রেফতার করে।
মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা বলেন-মাদকমুক্ত সমাজ গঠনে মাগুরা জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে মাগুরা জেলা পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)