কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সরকারি হাসপাতালের সামনে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম,পৌর জামায়াতের আমির জাকির হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, কেশবপুর থানার উপপরিদর্শক ওমর ফারুক ও কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ।
অনুষ্ঠানের অতিথি ও মেলায় আসা দর্শনার্থীরা এসব স্টল ঘুরে ঘুরে দেখেন। তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধনের পূর্বে হাসপাতাল সড়কে একটি র্যালী অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ এপ্রিল তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শেষ হবে।