Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় প্রয়াত শ্রমিক পরিবারে মরণোত্তর ভাতা প্রদান

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৮:০৪:২৭ এম

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ২১ প্রয়াত শ্রমিকের পরিবারের হাতে মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শ্রমিক ইউনিয়নের সভাকক্ষে এ ভাতা প্রদান করা হয়।
কলারোয়া সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশীদ, কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মাছুম বিল্লাহ, সহ-সভাপতি মনিরুল আলম টিটু, সাংগঠনিক সম্পাদক শিমুল মোড়ল, সড়ক সম্পাদক বদিউজ্জামান বাবু, কোষাধ্যক্ষ ফেরদৌস হোসেন, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মতিউর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)