Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত, আহত ৪

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০৬:২৮:২১ পিএম

ফরহাদ খান, নড়াইল : নড়াইল সরকারি মহিলা কলেজ এলাকায় সড়ক দুর্ঘটনায় গরুব্যবসায়ী জামির খান (৪০) নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।
ব্যাটারিচালিত ইজিভ্যানের সঙ্গে গরু বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামির সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের খোকা খানের ছেলে। এ দুর্ঘটনায় সদর উপজেলার চৌগাছা গ্রামের ট্রলি চালক ও গরু ব্যবসায়ী মিজান শেখ (৩০), একই গ্রামের গরু ব্যবসায়ী সুলতান শেখ (৩২) এবং লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামের ইজিভ্যান চালক শিহাব ও তার স্ত্রী আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে গরু ব্যবসায়ী জামির, মিজান ও সুলতান সদর উপজেলার মাইজপাড়া পশুরহাট থেকে ট্রলিতে করে তিনটি গরু নিয়ে নড়াইল শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ইজিভ্যানের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় গরু ব্যবসায়ী জামির নিহত হন। অন্যরা সামান্য আহত হন। ট্রলিতে থাকা তিনটি গরু অক্ষত আছে।
নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ দুর্ঘটনায় নিহত জামিরের মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)