নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় যশোরে ৬ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া হাম সন্দিগ্ধ ২ জনের সন্ধান মিলেছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ৫ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
যশোর সিভিল সার্জন অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত যশোর জেলায় ৩৪ জন হামে আক্রান্ত হয়েছে। হাম সন্দিগ্ধ রোগীর সংখ্যা ৪৩১। সন্দেহজনক নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৫৪ জন। এরমধ্যে ২২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখনো পর্যন্ত হামে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান- হামের প্রাদুর্ভাব কমাতে স্বাস্থ্য বিভাগ গুরুত্বের সাথে কাজ করে চলেছে।