Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒# অপর প্যানেলের পিন্টু, মিঠু ও রুবেল বিজয়ী

যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির নিরঙ্কুশ বিজয়

এখন সময়: শনিবার, ২৫ এপ্রিল , ২০২৬, ০২:১৫:৫০ এম

নিজস্ব প্রতিবেদক : শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে শুক্রবার যশোর ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতি ( ১ থেকে ২০) নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এ জেড এম সালেক নেতৃত্বাধীন এই পরিষদ প্যানেল থেকে তিনজন বিজয়ী হতে পারেননি এবং আনিসুজ্জামান পিন্টু নেতৃত্বাধীন পরিবর্তন ও উন্নয়ন পরিষদ ( ২১ থেকে ৪০) থেকে আনিসুজ্জামান পিন্টু (১০০৬), নাসির উদ্দিন মিঠু (১১৭০) ও হাবিবুর রহমান রুবেল (৮৬৬) বিজয়ী হয়েছেন। নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ২০৭৭ ভোট। এর মধ্যে নানা ত্রুটির কারণে ১১৮ ভোট বাজেয়াপ্ত হয়েছে। সংস্কার ও উন্নয়ন সমিতির বিজয়ীরা হলেন- এ জেড এম সালেক (১১৫৩ ভোট) কাসেদুজ্জামান সেলিম (১৪৮৮ ভোট), রায়হান সিদ্দিকী প্রবাল (১১৭১), ইবাদত আলী (১১৩৬), শাহাজান আলী খোকন (১১৩৩), সানোয়ার আলম খান দুলু (১১০৫), শাহানাজ পারভীন (১১০১), জিল্লুর রহমান মানিক (১০৯১),মাহমুদ হাসান বুলু (১০৬৮), শেখ জুলফিকার আলী (১০৫৩), শাহনেওয়াজ আনোয়ার (১০৩৭), এমরান সাদিক (১০২৬), মোস্তাফিজুর রহমান কবির (৯৯৫), আবুল কায়েস (৯৮২), আলমগীর হোসেন (৯৮০), হাচিনুর রহমান (৯৭৯), শাহাবুদ্দিন আহমেদ বাবু (৯৪৪)। এই প্যানেলে ফেল করেছেন চঞ্চল সরকার, আক্তারুজ্জামান ও অজয় দত্ত। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তীব্র তাপদাহ এর মাঝে ইনস্টিটিউট প্রাঙ্গণ ভোটারদের উপস্থিতিতে ছিল প্রাণবন্ত ও মুখরিত। তবে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশি। নির্বাচনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর সদর আসনে সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, যশোর ২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর ৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল ও যশোর ৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক তাদের ভোট প্রয়োগ করেন। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ সহ ইনস্টিটিউটের সদস্য বিশিষ্টজনেরা ভোট দিতে আসলে নির্বাচনী পরিবেশ আরো আনন্দময় হয়ে ওঠে। ১৮শ ৭৯ জীবন সদস্যসহ মোট ৩ হাজার ২৯ ভোটারের মধ্যে ২০৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিষ্ঠানটির তিনটি ভবন লাইব্রেরি ভবন, সি আর সি ভবন ও আলমগীর সিদ্দিকী হলের ৪৫ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে ২০ সদস্যদের কার্যকরী কমিটির বিপরীতে ২ জন স্বতন্ত্র সহ সংস্কার ও উন্নয়ন সমিতি এবং পরিবর্তন ও উন্নয়ন পরিষদ নামে আলাদা দুইটি পরিষদের মোট ৪২ প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে। পদাধিকার বলেই জেলা প্রশাসক হবেন পরিচালনা পরিষদের সভাপতি এবং নির্বাচিত ২০ জনের মধ্যে থেকেই একজন সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তা নির্বাচিত হবেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শামীম হুসাইন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)