Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এখন সময়: শনিবার, ২৫ এপ্রিল , ২০২৬, ০২:১৬:৩৬ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা তিনটায় সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ -৪ কালীগঞ্জ আসনের এমপি মাওলানা আবু তালিব। উদ্বোধনী প্রথম দিনের খেলাতে অংশ নিয়ে পৌরসভার এক নম্বর ওয়ার্ড ক্রিকেট দল সুপার ওভারে ৮ নম্বর ওয়ার্ড ক্রিকেট দলকে পরাজিত করে।
শুরুতেই মাঠে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি আবু তালিব। এরপর টসে জিতে ব্যাট করতে নেমে পৌরসভার ১নম্বর ওয়ার্ড ক্রিকেট দল ১৫ ওভারে ১১১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৮ নম্বর ওয়ার্ড ক্রিকেট দলও সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করায় খেলার জয় পরাজয় গড়াই সুপার ওভারে। এ ওভারে দূর্দান্ত খেলে জয় তুলে নেয় ১নম্বর ওর্য়াড ক্রিকেট দল। বিজয়ী দলের তন্ময় ৩৩ রান ও ২ ইউকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন শাহিন হোসেন ও আলতাফ হোসেন। স্কোরার কার্তিক ভট্টাচার্য ও ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম।
টুর্নামেন্ট আয়োজক কমিটি ও শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক আরিফুজ্জামান আকাশ জানান, এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলাম জামায়াতের থানা আমির আব্দুল হক, শিবিরের এম ইউ কলেজ শাখার হুসাইন আহম্মেদসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)